আপডেট
ডা. আজিম আনোয়ার / মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ / রাজশাহীHome Nursing Service Rajshahi | ইনজেকশন, স্যালাইন ও স্যাম্পল কালেকশনHealth Service BD | রাজশাহী বিভাগ, কুষ্টিয়া ও উত্তর-পশ্চিম বাংলাদেশের বিশ্বস্ত স্বাস্থ্যসেবা। আপনার জীবনযাত্রার মান-উন্নয়নে একটি আধুনিক অনলাইন ভিত্তিক  সেবামূলক প্রতিষ্ঠান, যা সাশ্রয়ী মূল্যে মানসম্মত অভিজ্ঞ চিকিৎসক এর এপয়েন্টমেন্ট ও পরীক্ষা-নিরীক্ষার সকল সেবা-সমূহ  প্রদান করে থাকে। আমরা MRI, CT স্ক্যান, এক্সরে, আল্ট্রাসনোগ্রাফি, প্যাথলজিক্যাল টেস্ট এবং বিভিন্ন ধরনের অপারেশনের জন্য বিশেষ প্যাকেজ-সমূহ সাশ্রয়ী মূল্যে দিয়ে থাকি। উন্নত প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক ও দক্ষ টিমের মাধ্যমে আমরা দ্রুত ও নির্ভুল রিপোর্ট স্বাস্থ্যসেবায় নিশ্চিত করি। আমাদের লক্ষ্য হলো স্বাস্থ্য সেবাকে রাজশাহী, বগুড়া, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট, কুষ্টিয়াসহ বাংলাদেশের সবার কাছে সহজলভ্য করা এবং রোগীদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করা। স্বাস্থ্যসেবার যে কোনো প্রয়োজনে আমাদের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বেছে নিন। ধন্যবাদ।ডাঃ শামিনা সুলতানা ( শাপলা ) । গাইনী ও স্ত্রীরোগ ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ এবং সার্জন । রাজশাহীডাঃ আরজুমান আরা (এলমিস) । গাইনী ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ রাজশাহী

ফিজিক্যাল সমস্যা কী?

ফিজিক্যাল সমস্যা বলতে শরীরের হাড়, জয়েন্ট, পেশী, লিগামেন্ট, টেন্ডন, স্নায়ু বা চলাফেরার ক্ষমতার বিভিন্ন ধরনের সমস্যাকে বোঝায়। এসব সমস্যার কারণে ব্যথা, দুর্বলতা, অবশভাব, শক্ত হয়ে যাওয়া বা স্বাভাবিকভাবে চলাফেরা করতে অসুবিধা হতে পারে।

ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন (Physical Medicine & Rehabilitation – PM&R) বিশেষজ্ঞ ডাক্তার (ফিজিয়াট্রিস্ট) অস্ত্রোপচার ছাড়াই ওষুধ, ব্যায়াম, ফিজিওথেরাপি, ইনজেকশন এবং পুনর্বাসনের মাধ্যমে রোগীর স্বাভাবিক কর্মক্ষমতা ফিরিয়ে আনতে কাজ করেন।

কখন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন?

নিম্নোক্ত সমস্যাগুলোর যেকোনোটি থাকলে একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত—

  • কোমর ব্যথা বা দীর্ঘদিনের কোমরের সমস্যা
  • ঘাড় ব্যথা ও ঘাড় শক্ত হয়ে যাওয়া
  • কাঁধ ব্যথা বা কাঁধ নাড়াতে অসুবিধা
  • হাঁটু ব্যথা, জয়েন্টে ব্যথা বা ফোলা
  • হাত, পা বা আঙুলে ঝিনঝিনি, অবশভাব বা দুর্বলতা
  • সায়াটিকা (কোমর থেকে পায়ে ব্যথা ছড়িয়ে যাওয়া)
  • ফ্রোজেন শোল্ডার
  • টেন্ডন বা লিগামেন্টের আঘাত
  • খেলাধুলাজনিত (Sports Injury) আঘাত
  • বাতজনিত ব্যথা বা অস্টিওআর্থ্রাইটিস
  • স্ট্রোকের পর হাত-পা দুর্বল হয়ে যাওয়া
  • মুখ বেঁকে যাওয়া বা স্নায়ুর সমস্যা-পরবর্তী পুনর্বাসন
  • দুর্ঘটনা বা অপারেশনের পর চলাফেরায় সমস্যা
  • দীর্ঘদিনের পেশীর ব্যথা ও শক্ত হয়ে যাওয়া
  • কার্পাল টানেল সিনড্রোম বা অন্যান্য স্নায়ু চাপে সমস্যা
  • পক্ষাঘাত (Paralysis) রোগীর পুনর্বাসন
  • সেরিব্রাল পালসি বা জন্মগত চলাচলের সমস্যার পুনর্বাসন

ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ কী ধরনের চিকিৎসা দেন?

  • রোগ নির্ণয় ও ওষুধের চিকিৎসা
  • ব্যথা কমানোর আধুনিক চিকিৎসা
  • ফিজিওথেরাপি ও ব্যায়ামের পরিকল্পনা
  • জয়েন্ট ও সফট টিস্যু ইনজেকশন
  • পুনর্বাসন (Rehabilitation) চিকিৎসা
  • চলাফেরা ও দৈনন্দিন কাজের সক্ষমতা উন্নত করার পরামর্শ

কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন?

নিম্নের লক্ষণগুলোর কোনোটি থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন—

  • হঠাৎ হাত বা পা অবশ হয়ে যাওয়া
  • প্রস্রাব বা পায়খানা নিয়ন্ত্রণে সমস্যা হওয়া
  • তীব্র আঘাতের পর নড়াচড়া করতে না পারা
  • জ্বরের সঙ্গে তীব্র কোমর বা ঘাড় ব্যথা
  • দ্রুত বাড়তে থাকা দুর্বলতা বা অসাড়তা

মনে রাখবেন: দীর্ঘদিনের ব্যথাকে অবহেলা করবেন না। সঠিক সময়ে একজন ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ এর পরামর্শ নিলে অনেক ক্ষেত্রেই অস্ত্রোপচার ছাড়াই কার্যকর চিকিৎসা ও স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব।

 

ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ

ডাঃ মুহাম্মদ তামজীদ আলী । ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ । রাজশাহী

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য),
এমডি (ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন) বিএসএমএমইউ ,ঢাকা

কনসালটেন্ট (ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন)
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী।

বাত-ব্যথা ও প্যারালাইসিস বিশেষজ্ঞ, রিউমাটোলজিষ্ট, রিহ্যাবিলিটেশন ও রিজেনারেটিভ মেডিসিন এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ । 

চেম্বার:
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লি: রাজশাহী
সময়: ৭টা থেকে ১০টা

ল্যাবএইড ডায়াগনষ্টিক রাজশাহী
সময়: বিকাল ৩টা- রাত ৭টা


সিরিয়ালের জন্য কল করুন: ০১৩২৬-৬৩৩১৬০
হোয়াটসঅ্যাপ নাম্বার: ০১৭৬৬-০৮৬৭১৬

যে সকল রোগের চিকিৎসা করা হয়ঃ

বাত ব্যাথা।
পি.এল.আই.ডি।
রিউম্যাটোলজিক্যাল ডিজিজ।
নিউরো এবং অর্থোপেডিক পুনর্বাসন বিশেষজ্ঞ।
বয়স্কদের মস্তিষ্ক, মেরুদন্ড, স্নায়ু, হাড়, জয়েন্ট, লিগামেন্ট, পেশী ইত্যাদি অঙ্গের সমস্যা
ব্যাক এন্ড নেক পেইন (Spine) কেয়ার।
জয়েন্ট পেইন কেয়ার (কাঁধ), (হাঁটু)।
বাতরোগ চিকিৎসা ও রিহ্যাবিলিটেশন।
স্পোর্টস ইনজুরি এন্ড অর্থোপেডিক মেডিসিন রিহ্যাবিলিটেশন।
ঘাড় ও পিঠ ব্যাথা, ব্যাথা হাতের দিকে ছড়িয়ে পড়া, হাতে চিলিক মারা, ঝিম ঝিম-শিনশিন করা বা অবশ মনে করা।
হাতের নার্ভ বা স্নায়ু আটকে যাওয়ার কারনে রাতের বেলা হাত ঝিন ঝিন বা অবশ/ভার বা ওজন হয়ে যাওয়া (CTS), এমনি ভাবে পায়ের পাতা ঝিন ঝিন বা অবশ লাগা (TTS)।
হাঁটু, ঘাড় ও কোমড় বা মেরুদণ্ডের ক্ষয়জনিত সমস্যা।
কাঁধের শোলডার জয়েন্ট আটকে যাওয়া, হাত তুলতে অসমর্থ হওয়া বা পিঠ চুলকাতে, মানি ব্যাগ তুলতে বা মহিলাদের চুলের খোপা বাঁধতে কষ্ট হওয়া, রাতে ব্যাথা বেড়ে যাওয়া (ফ্রোজেন শোলডার)।
গিড়ায় গিড়ায় ব্যাথা, গিড়া ফুলে যাওয়া রাতে বা সকালে আঙ্গুল মুটি করতে কষ্ট হওয়া, গিড়া স্টিফ বা শক্ত হয়ে যাওয়া, এবং বেলা বাড়লে ধীরে ধীরে আরাম বোধ করা (আর্থ্রাইটিস/বাতরোগ)।
কব্জিতে বা কনুইতে ব্যাথা, ওজন তুলতে বা কাপড় নিংড়াতে কষ্ট হওয়া।
পিঠ, কোমড়ে ব্যাথা, সকালে ও শেষ রাতে দীর্ঘদিন ধরে কোমড় জ্যাম হয়ে থাকা, নুইতে কষ্ট হওয়া এবং বেলা বাড়লে, ধীরে ধীরে আরাম বোধ করা (বাত রোগ/AS)।
কোমড় ব্যাথা, ব্যাথা পায়ের দিকে ছড়িয়ে পড়া, মাঝে মাঝে হাঁটতে গেলে পা ভার বা ওজন হয়ে যাওয়া এবং এর ফলে বসতে ইচ্ছে করা এবং পরে আবার হাঁটতে শক্তি পাওয়া, পায়ে শিনশিন করা, বিদ্যুতের মত ঝিলিক মারা, হাঁটতে না পারা (সায়েটিকা)।
হীপে বা হাঁটুতে ব্যাথা, হাঁটু ফুলে যাওয়া, নিচে বসতে গেলে দাঁড়াতে কষ্ট এবং দাঁড়াতে গেলে বসতে কষ্ট হওয়া। হাঁটুর ক্ষয় হয়ে যাওয়া।
পায়ের গোড়ালীতে ব্যাথা। সকাল বেলা পা বাড়াতে প্রথম দিকে ভীষণ কষ্ট এবং পরে হাঁটতে অল্প আরাম বোধ করা, গোড়ালীর পিছনে ব্যাথা ও ফুলে যাওয়া।
খেলাধুলাজনিত আঘাতের কারণে যে কোন ইনজুরী (লিগামেন্ট, টেনডন, মাংসপেশী, মিনিসকাস)।
অর্থোপেডিক প্লাস্টার খোলার পরে জয়েন্ট নাড়াতে কষ্ট হওয়া শক্ত বা স্টিফ হওয়া।
হাড়ের লবন কমে যাওয়া ও মেরুদণ্ডের হাড় ভেঙ্গে বা চুপসে যাওয়া (হাড় ফোপড়া রোগ)।
শরীরের কোন অংশে দুর্বল লাগা, মুখের একদিক বেকে যাওয়া, মুখের খাবার একদিকে আটকে যাওয়া, কথা বলতে কষ্ট হওয়া।
স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরী, ব্রেইন ইনজুরী।
প্যারালাইসিস
হাত ও পায়ের শক্তি কমে যাওয়া
হাত ও পায়ের শক্তি কমে যাওয়া
হাত পা শুকিয়ে যাওয়া
হাত পা শুকিয়ে যাওয়া
আমাদের সাইটে আপনাকে স্বাগতমযদি আপনার
রাজশাহীর যেকোনো বিশেষজ্ঞ ডাক্তারের তথ্য ও সিরিয়াল
এবং আমাদের সেবা  পেতে যোগাযোগ করুনঃ ০১৩২৬-৬৩৩১৬০
আমরা অনলাইনে আছি এবং সাহায্য করার জন্য প্রস্তুত।

 

Sozol Mahmud (Nishan)

(BSc) in Laboratory Medicine, Rajshahi Medical University.