*MRI করার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
1. রেডিয়েশন নেই:
MRI টেস্টে কোনো রকম রেডিয়েশন ব্যবহৃত হয় না। এটি সম্পূর্ণ চৌম্বকীয় তরঙ্গ ও রেডিও ওয়েভের মাধ্যমে কাজ করে — ফলে এটি নিরাপদ।
2. ধাতব বস্তু সম্পূর্ণ নিষেধ:
MRI রুমে প্রবেশের আগে শরীরে বা কাপড়ে থাকা যেকোনো ধাতব বস্তু (Metal) খুলে ফেলতে হবে।
যেমন:
* গহনা, ঘড়ি, মোবাইল
*দাঁতের ব্রেস, চশমা
*কৃত্রিম অঙ্গ বা প্লেট
*পেসমেকার / মেডিকেল ডিভাইস
3. সময় লাগতে পারে:
MRI পরীক্ষা নির্ভর করে কোন অঙ্গের টেস্ট হচ্ছে তার উপর। সাধারণত ২০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত সময় লাগে।
4. কনট্রাস্ট লাগলে খরচ বাড়তে পারে:
কিছু ক্ষেত্রে রেডিওলজিস্ট নির্দেশে কনট্রাস্ট ইনজেকশন দিতে হয় (ভিতরে অঙ্গ ভালোভাবে দেখতে)। এতে অতিরিক্ত ২০০০–২৫০০ টাকা খরচ হতে পারে।
5. সরকারি হাসপাতালে খরচ কম:
সরকারি প্রতিষ্ঠানে MRI টেস্ট কম খরচে হয়। প্রাইভেট ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে সাধারণত খরচ বেশি হয়।
6. HSBD Price কী?
HSBD (Health Service BD)–এর মাধ্যমে MRI করলে কিছু নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে ডিসকাউন্টে MRI করানো যায়।
7. বিশেষজ্ঞ দ্বারা রিপোর্ট:
MRI রিপোর্ট একজন রেডিওলজিস্ট (Radiologist) নামক বিশেষজ্ঞ ডাক্তার করেন।
8. টেকনোলজিস্ট দ্বারা স্ক্যান:
MRI স্ক্যান একজন ট্রেইন্ড মেডিকেল টেকনোলজিস্ট দ্বারা করা হয় যিনি রেডিওগ্রাফি বিষয়ে পারদর্শী।
| Test Name | Normal Price | HSBD Price | Remark | Delivery Time |
|---|---|---|---|---|
| MRI Brain (Plain) | 6000 - 8000 | 4500 | ব্রেন টিউমার, স্ট্রোক, ইনফেকশন, সিজার | 8 Hour |
| MRI Brain with Contrast | 9000 - 12000 | 7000 | টিউমার, এনসেফালাইটিস, ভাসকুলার সমস্যা | 12 Hour |
| MRI Cervical Spine | 6000 - 8000 | 4500 | গলা ও স্পাইন ডিস্ক প্রলাপস, টিবি | 8 Hour |
| MRI Lumbar Spine | 6000 - 8000 | 4500 | কোমরের ব্যথা, ডিস্ক হারনিয়েশন | 8 Hour |
| MRI Dorsal Spine | 6000 - 8000 | 4500 | ব্যাক পেইন, ইনফেকশন, ডিস্ক সমস্যা | 8 Hour |
| MRI Knee Joint | 6000 - 8000 | 5000 | লিগামেন্ট ইনজুরি, মেনিসকাস টিয়ার | 8 Hour |
| MRI Shoulder Joint | 6000 - 8000 | 5000 | কাঁধের ব্যথা, রোটেটর কাফ টিয়ার | 8 Hour |
| MRI Ankle Joint | 6000 - 8000 | 5000 | গোড়ালির ইনজুরি, লিগামেন্ট / টেন্ডন সমস্যা | 8 Hour |
| MRI Pelvis | 8000 - 10000 | 5000 | ইউটেরাস, ওভারি বা প্রোস্টেট সংক্রান্ত সমস্যা | 12 Hour |
| MRI Abdomen (Plain/Contrast) | 9000 - 12000 | 8000 | লিভার, প্যাংক্রিয়াস, অ্যাড্রিনাল, টিউমার | 12 Hour |
| MRI Whole Spine | 12000 - 15000 | 5000 | ফুল স্পাইনাল ইভালুয়েশন (সার্ভিকাল, থোরাসিক, লাম্বর) | 8 Hour |
| MRI Orbit | 6000 - 8000 | 5000 | চোখের ভেতরের সমস্যা, অপটিক নার্ভ | ১ দিন |
| MRI Neck | 7000 - 9000 | 5000 | নেক মেস, লিম্ফনোড, টিউমার | ১ দিন |
| MRI Brachial Plexus | 8000 - 10000 | 5000 | আর্ম পেইন, নার্ভ ইনজুরি | ১ - ৩ দিন |
| MRI Pituitary | 8000 - 10000 | 5000 | হরমোনাল ইস্যু, পিটুইটারি টিউমার | ১ - ৩ দিন |
| MRI Angiography Brain (MRA) | 10000 - 14000 | 7000 | ব্রেনের রক্তনালীর ব্লক / অ্যানিউরিজম | ১ - ৩ দিন |
| MRI Angiography Neck | 10000 - 14000 | 7000 | ক্যারোটিড আর্টারি স্টেনোসিস / ব্লক | ১ - ৩ দিন |
| MRI Enterography | 12000 - 15000 | 7000 | ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ (IBD), ক্রনস | ১ - ৩ দিন |
| MRI Breast | 8000 - 12000 | 6000 | ব্রেস্ট টিউমার, ফাইব্রোঅ্যাডেনোমা | ১ - ৩ দিন |
| MRI Fistulogram | 7000 - 10000 | 5000 | ফিস্টুলার ট্র্যাক চিহ্নিতকরণ | ১ - ৩ দিন |